শিশুদের হাম সম্পর্কে প্রশ্নোত্তর: অভিভাবকদের করণীয় ও সতর্কতা
বাংলাদেশে বর্তমানে হাম রোগের প্রকোপ আবারও বাড়তে শুরু করেছে, যা শিশুস্বাস্থ্যের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৬ সালের গত কয়েক মাসে দেশে হামে আক্রান্ত হয়ে অন্তত ৪৪ থেকে ৫০ জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে, যা পরিস্থিতির গুরুত্ব স্পষ্ট করে।
এই বাস্তবতা আমাদের মনে করিয়ে দেয় যে হাম এখনো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে যদি সময়মতো সচেতনতা, টিকাদান এবং সঠিক চিকিৎসা নিশ্চিত না করা হয়। তাই হাম প্রতিরোধে শিশুদের সময়মতো এমআর (MR) টিকা (৯ মাস এবং ১৫ মাস বয়সে) দেওয়া অত্যন্ত জরুরি।
তাই সবার জন্য এখন প্রয়োজন সঠিক তথ্য জানা এবং দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা। অভিভাবকের মনে হাম রোগ নিয়ে নানা প্রশ্ন থাকে—কীভাবে ছড়ায়, কী লক্ষণ দেখা যায়, কখন ডাক্তারের কাছে যেতে হবে, বা কীভাবে প্রতিরোধ করা যায়। সঠিক তথ্য জানা থাকলে ভয় কমে, সিদ্ধান্ত নেওয়াও সহজ হয়।
আমরা শিশুদের হাম নিয়ে সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্নগুলোর সহজ ও নির্ভরযোগ্য উত্তর তুলে ধরেছি, যাতে অভিভাবকরা দ্রুত সঠিক পদক্ষেপ নিতে পারেন।
ডাক্তারের পরামর্শ নিন: ০৯৬৬৬-৭৮৭৮০৬